• রাজনীতি

ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫)-কে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে অভিযুক্ত মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি।

রবিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নজরুল ইসলামকে বহিষ্কার করে। ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম সোজা উদ্দিনের অনুমোদনে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।

উল্লেখ্য শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা খোকন মিয়ার ওপর হামলা চালায়। খোকনের বাম হাত কেটে ফেলা, মাথায় তিনটি কোপ ও দুই পা ভেঙে থেঁতলে দেওয়া হয়। এঘটনায় নৌবাহিনীর সদস্য বদর উদ্দিন আলসানি বাদল ও মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় মামলা করে। মামলায় অভিযুক্ত সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলি (৩৫) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo