• রাজনীতি

আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানাল জাতীয় পার্টি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জোট গঠন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। ৯০-এর পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে। কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে- এমন দাবি তুলে সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার।

আলোচনা সভায় আরও অংশ নেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনে।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মো. মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ।

 

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo