• শিক্ষা

ইউজিসি'র সদস্য হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম গত ৩০ সেপ্টম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President's Order No. 10 of 1973) এর (৪)(১)(সি) ও (৪)(৪) ধারার বিধান অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ০৫ অক্টোবর ২০২৫ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে। 

একই পত্রে উপাচার্য প্রফেসর ড.  মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জ্ঞাপন করে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন কমিশন কর্তৃপক্ষ। এদিকে খন্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য প্রফেসর ড.  মো. জাহাঙ্গীর আলম। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্ট সকলে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo