• লিড নিউজ
  • জাতীয়

‎ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎ঝিনাইদহ প্রতিনিধিঃ জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‎
‎ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এমন রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান,  ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এমন রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার ও বাসস প্রতিনিধি শাহজাহান নবীন প্রমুখ।
‎
‎অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নিবেন। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোন ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন।  অনুষ্ঠান শেষে বিকালে ঝিনাইদহের পেশাজীবী, ব্যাবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে " উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo