• লিড নিউজ
  • শিক্ষা

জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে: সাদিক কায়েম ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। এক বছর পেরিয়ে গেলেও তারা (অন্তর্বর্তী সরকার) যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না। 
‎
‎বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
‎
‎সাদিক কায়েম বলেন, আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা (অন্তর্বর্তী সরকার) ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে। 
‎
‎তিনি আরও বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে। 
‎
‎ডাকসুর এই ভিপি বলেন, গত ফ্যাসিবাদী শাসনের সময়ে ভারতের প্রেসক্রিপশনেই এ দেশের সবকিছু নির্ধারিত হতো। আমরা অন্তর্বর্তী সরকার সরকারকে ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার কথা বলেছি।
‎
‎তিনি বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের কালচার যেন আর না ফিরতে পারে সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
‎
‎এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo