• শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি আবেদনের সময় বাড়ল

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রগ্রামে গবেষক ভর্তির অনলাইন আবেদন জমার সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এমফিল প্রোগ্রামে আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা। আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে ফি জমা দিতে পারবেন।

এরপর ৫ নভেম্বর পর্যন্ত অনলাইন থেকে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।

আর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরু করবেন। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo