• লিড নিউজ
  • জাতীয়

‎শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
‎
‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলীয়া গ্রামের দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
‎
‎মো. আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব। পূজায় কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পূজা উৎসবে বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।
‎
‎অ্যাটর্নি জেনারেল বলেন, সব মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যাতে রাতের অন্ধকারে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে। 
‎
‎তিনি বলেন, ধর্মীয় উৎসব পালনে বাধা দিলে যে কেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। যেকোনো মূল্যে এই দেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই।
‎
‎এ সময় বিভিন্ন মন্দির থেকে আগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo