• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত, সব বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মধ্য পশ্চিমবঙ্গ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
‎
‎আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মু. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নিম্নচাপের কারণে আগামী তিন দিন দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
‎
‎এদিকে, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে সকাল থেকেই রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী এবং খেটে খাওয়া মানুষ।
‎
‎অন্যদিকে বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে হবে।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo