• লিড নিউজ
  • জাতীয়

‎দূর্গাপূজার শৃঙ্খলাবদ্ধ আয়োজন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে: উপদেষ্টা ফারুক ই আজম

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পূজায় আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রত্যেকেই একটি স্বতঃস্ফূর্ত রিহ্যারসেল করে নিয়েছে। এর মাধ্যমে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
‎
‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
‎
‎সকাল থেকে শুরু করে নগরীর কাটগড়, গোসাইলডাঙ্গা, জেএমসেন হল পূজমণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। এছাড়াও মণ্ডপগুলোর সার্বিক খোঁজ খবরও নেন উপদেষ্টা।
‎
‎এসময় তিনি বলেন, ‘সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সবার সচেতন হতে হবে।  এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না ছড়ানোর জন্য সচেতন থাকারও আহ্বান জানান উপদেষ্টা ফারুক ই আজম।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo