• লাইফস্টাইল

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সকালের নাশতা যদি হয় ভারি আর মজাদার, তাহলে পুরো দিনটা যেন একটু ভালোভাবেই কাটে। তাই তো অনেকেই দিনের শুরুটা করেন একখানা গরম গরম পরোটা দিয়ে। তবে প্রশ্ন হলো—এই পরোটা কি আদৌ স্বাস্থ্যকর? রোজ খেলেও কি সমস্যা নেই? ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন এর সহজ উত্তর।

পরোটা শুনলেই যেন ‘মজা’ শব্দটাই আগে মনে আসে। তবে খুশির খবর হলো—সঠিক উপায়ে তৈরি করা হলে পরোটা নাশতার জন্য বেশ স্বাস্থ্যকর হতে পারে।

পরোটায় থাকে কার্বোহাইড্রেট ও ফাইবার, যা শরীরের শক্তি জোগায়। এর সঙ্গে ডাল, পনির বা সবজি যোগ করলে প্রোটিনও পাওয়া যায়। তবে পরোটার স্বাস্থ্যগুণ পেতে হলে সেটা কম তেলে, ভালো উপকরণ দিয়ে তৈরি করতে হবে।

তবে মনে রাখুন- প্রতিদিন একি জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো না। পরোটাও তার ব্যতিক্রম নয়।

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

ডায়েটিশিয়ানরা বলছেন, পরোটা খাওয়া যায়, তবে প্রতিদিন না। একঘেয়ে খাবার খেলে শরীর যেমন ক্লান্ত হয়, তেমনি হজমেও সমস্যা হতে পারে।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে, তাদের জন্য প্রতিদিন পরোটা খাওয়া একেবারেই ঠিক নয়। চাইলে সপ্তাহে ২-৩ দিন খেতে পারেন, সেটাও স্বাস্থ্যকর উপায়ে।

কীভাবে পরোটা বানালে সেটা স্বাস্থ্যকর হয়?

পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন কিছু সহজ টিপস-

সাদা ময়দার বদলে গোটা গম বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন – এতে ফাইবার বেশি থাকবে, হজম ভালো হবে।

সবজির স্টাফিং দিন – পালং শাক, মেথি, গাজর বা বাঁধাকপি ব্যবহার করতে পারেন।

কম তেল ব্যবহার করুন – ২টা পরোটায় ৫ মি.লি.-র বেশি তেল নয়।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ মশলা যোগ করুন – যেমন হলুদ, জিরা, আদা গুঁড়ো।

দইয়ের সঙ্গে খান – দই পরোটা হজমে সাহায্য করে।

সঙ্গে খান সবজি বা ডাল – বাড়বে স্বাদ ও পুষ্টিগুণ।

সকালের নাশতা আপনার সারা দিনের ভিত্তি তৈরি করে। তাই চটজলদি কিছু খেলেই হলো—এমন ভাবা ঠিক নয়। পরোটা খেতেই পারেন, তবে সেটা যেন হয় স্বাস্থ্যকর উপায়ে।

আর হ্যাঁ, পরোটা খেলেই শরীর খারাপ হবে—এমনও না। বরং সচেতন থেকে খেলে সেটাই হতে পারে এক দারুণ পুষ্টিকর শুরু!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo