ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়া কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা রোববার ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুশীলন শুরু হবে। এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।
হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর।
বাছাইপর্বে বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।
ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব।
মধ্যমাঠ: মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত সোম।
আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল ও সুমন রেজা।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)