ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। শেষ দুই ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৫ ও ১৯ রান আদায় করে দলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন নবি।
৪৫ ওভারের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২২৬ রান। তখন মনে হয়ে ছিল আড়াইশ হয়তো হবে। কিন্তু শেষ দিকে নবির ঝড়ে সব হিসেব-নিকেশ পাল্টে যায়।
৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান। তখন ২৫ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবি।
৪৯তম ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩টি ছক্কা হাঁকিয়ে ২৫ রান আদায় করে নেন নবি। শেষ ওভারে পেস বোলার হাসান মাহমুদকে তিন চার আর এক ছক্কায় নবি আদায় করে নেন ১৯ রান।
শেষ ১২ বলে নবি ৪টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৩৮ রান আদায় করে নেন।
তিনি ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৯৩/৯ রানের চূড়ায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইবরাহিম জাদরান। ৪২ রান করেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

মন্তব্য (০)