ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিল বিএনপির একটি প্রতিনিধিদল।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়।
বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

মন্তব্য (০)