• রাজনীতি

আবদুল্লাহ তাহেরের বক্তব্যকে ‘মশকরা’ বললেন ছাত্রদল সভাপতি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

যুক্তরাষ্ট্রে  জামায়াতের নায়েবে আমির বলেছেন, ‘অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি— এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব।’

এই বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ছাত্রদল সভাপতি সমালোচনা করে বলেছেন, ‘খুনি হাসিনার ভয়ে যারা বিগত সাড়ে পনেরো বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকাতলে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকাতলে শুধু আশ্রয়ই নেয়নি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল।’

রাকিব বলেন, ‘যে সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসির পরও আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত করে কর্মসূচি পালন করত, যে ছাত্রসংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পর্যন্ত নেই, যে ছাত্রসংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের কোনো থানায় একটা জিডি পর্যন্ত নেই, তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতির সঙ্গে এ ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটিই বিগত সাড়ে পনেরো বছরের আমাদের লড়াই-সংগ্রামের প্রতি নিমর্ম পরিহাস।’

 

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo