• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনের জন্য যা যা দরকার সব প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

‎ সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেয়া দরকার, এর সব কিছু নিচ্ছে কমিশন। নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি। ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

‎এদিন সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।

‎এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

‎জানা যায়, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo