• শিক্ষা

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।
‎
‎শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩য় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে ভিসি এ কথা বলেন।
‎
‎জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি দেওয়া হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম ও তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo