• লিড নিউজ
  • জাতীয়

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নির্বাচনি সংলাপ আজ  থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসতে যাচ্ছে কমিশন। তবে কোনো এজেন্ডা ছাড়া এ সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন। 

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সংলাপ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ও বিকালে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে ৬০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

ইসি সূত্রে জানা গেছে, আজকের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল­ুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে। অপরদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আরও জানা গেছে, পুজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।

প্রসঙ্গত, আগামী ফেব্র“য়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। 

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo