• লিড নিউজ
  • জাতীয়

‎জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বার্তা বহন করে: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।
‎
‎তিনি বলেন, ‘আজ তারা (ছয় নেতা) একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।’ শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অধিবেশনে উপস্থিত ছিলেন।
‎
‎শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করা।
‎
‎প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগগুলোর অনেকগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
‎
‎প্রেস সচিব জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের ইউএনজিএ অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানান।
‎
‎তিনি বলেন, তাদের উপস্থিতি বিশ্বকে এ বার্তা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত।
‎
‎প্রেস সচিব বলেন, ‘এটি শুধু দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যও একটি বড় বার্তা ছিল। বাংলাদেশ পুরোপুরি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। এটিই ছিল মূল বার্তা।’

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo