• রাজনীতি

কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৫ দফা দাবি

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াতের উদ্যোগে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ভোট প্রবর্তন করতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, দৃশ্যমান বিচারের নিশ্চয়তা প্রদান এবং দেশবিরোধী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাউজুল ইসলাম। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. মোখলেসুর রহমান, মো. মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo