• রাজনীতি

জ‌ুলাই সন‌দের ভি‌ত্তি‌তে নির্বাচ‌নের দা‌বি‌তে সাটু‌রিয়ায় জামায়া‌তে ইসলামীর বি‌ক্ষোভ ও সমা‌বেশ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দা‌বি‌তে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে।

শুক্রবার (২৬ সে‌প্টেম্বর) দুপুর সা‌ড়ে ১১ টার দি‌কে সাটু‌রিয়ার প্রধান সড়‌কে বি‌ক্ষোভ মি‌ছিল শে‌ষে বা‌লিয়া‌টি জ‌মিদার বা‌ড়ির সাম‌নে সমাবেশ ক‌রে।

সমাবেশে সাটু‌রিয়া উপ‌জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ বিএসসির সভাপ‌তি‌ত্বে ও সাটু‌রিয়া উপ‌জেলা যুব বিভা‌গের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইসহাক এর সঞ্চালনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য, জামায়াতের সাবেক জেলা আমির ও মানিকগঞ্জ ৩ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন। সমা‌বে‌শে আরও বক্তব‌্য রা‌খেন, মা‌নিকগঞ্জ জেলা আ‌মির মাওলানা কামরুল ইসলাম, মা‌নিকগঞ্জ জেলা মানবসম্পদ বিভাগ প্রধান মোস‌লেম উ‌দ্দিন খান, উপ‌জেলা সাধারন সম্পাদক ম‌জিবর রহমান মাস্টারসহ প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন ব‌লেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হ‌বে, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাতে হ‌বে। 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo