• লিড নিউজ
  • জাতীয়

‎বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার কী অবস্থা?

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ুদূষণ। প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজও শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।
‎
‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৯ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৪৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এ সময় একই মানের বাতাস নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৪৫)।
‎
‎তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৩৫)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী টাশকেন্ট (১৩০) এবং উগান্ডার রাজধানী কামপালা (১২৭)।
‎
‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

মন্তব্য (০)





image

‎দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিত...

১

নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা প...

image

‎জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন...

২

‎নিউজ ডেস্কঃ টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা ...

image

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অর...

৩

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গ...

image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

৪

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

৫

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

  • company_logo