• রাজনীতি

সরকার প্রধান নিজেই বৈষম্য সৃষ্টি করে নিরপেক্ষতা হারিয়েছেন: ফয়জুল করিম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুর-১ নির্বাচনি এলাকায় বোয়ালমারীতে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।’
‎
‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে একথা বলেন তিনি।
‎
‎আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন; জিরো পেয়েছেন।’
‎
‎সৈয়দ ফয়জুল করিম আরও বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরেন না।’
‎
‎গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বলেও জানান তিনি।
‎
‎এদেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘আগামী নির্বাচন যে কোন মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে, এতে প্রত্যেকটা নাগরিকের ভোটের মর্যাদা থাকবে, প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার, সকল বৈষম্য দূর হবে।’

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo