ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তুচ্ছ কয়েকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সূত্রাপুরে বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি এসব কথা জানান।
এসময় আইজিপি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি গতকাল (বুধবার, ২৪ সেপ্টেম্বর) রাজপথে শক্তি দেখানোর চেষ্টা করলেও পুলিশ তা প্রতিহত করেছে।’
এছাড়াও রাজবাড়ীতে মাজার থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে দেয়ার ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, ‘এমন ঘটনা দুর্গাপূজায় ঘটার সম্ভাবনা নেই।’
সেইসঙ্গে ধর্মীয় মতপার্থক্যগত কারণে সেসব সংঘাত ঘটে, তা থামাতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি বাহারুল আলম।
নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা প...
নিউজ ডেস্কঃ টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গ...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...
নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

মন্তব্য (০)