• লিড নিউজ
  • জাতীয়

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা ভিত্তিহীন, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ দূতাবাস সম্প্রতি ছড়ানো ‘ভিসা নিষেধাজ্ঞা’ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসা ইস্যু বন্ধ সংক্রান্ত যে তথ্য প্রচারিত হয়েছে তা একটি অনির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে এসেছে। আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওই ওয়েবসাইটের তথ্য সঠিক নয়। আমিরাত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে কোনো নির্দেশনা জারি করেনি।’

ওয়েবসাইটটির একাধিক অসঙ্গতিও দূতাবাস তুলে ধরেছে। সাইটটি নিজের ঠিকানা দুবাই উল্লেখ করলেও, ফোন নম্বর ভারতে নিবন্ধিত, রেজিস্ট্র্যান্ট ও টেকনিক্যাল কন্টাক্ট যুক্তরাজ্যভিত্তিক এবং রেজিস্ট্রার যুক্তরাষ্ট্রভিত্তিক। উল্লেখিত দুবাই ঠিকানাটিও বাস্তবে নেই।

The #UAE has not made any announcement about a #visa ban on #bangladeshi nationals, a senior official has said.

Tareq Ahmed, Bangladesh’s Ambassador to the UAE, clarified that the reports circulating on #socialmedia and some websites are not attributed to any UAE government… pic.twitter.com/qTPoifRVH3

Advertisement

— Khaleej Times (@khaleejtimes) September 22, 2025

বিবৃতিতে বলা হয়েছে, ‘সার্বজনীন পর্যালোচনা অনুযায়ী, এই ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ‘বিশ্বাসযোগ্য নয়’ এবং ‘প্রতারণার পরিচয় বহনকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

দূতাবাস বাংলাদেশ এবং আমিরাতের নাগরিকদের সতর্ক করে বলেছে, এ ধরনের ভিত্তিহীন তথ্যের প্রভাবিত হবেন না। একই সঙ্গে সংবাদমাধ্যমকেও অনুরোধ করা হয়েছে, যাচাইবিহীন তথ্য ছাপানোর আগে আরও সতর্কতা অবলম্বন করতে।

 

মন্তব্য (০)





image

‎জলবায়ু-সহিষ্ণু নারীকেন্দ্রিক উদ্যোগ জোরদার করছে সরকার

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ন...

image

ইরান আক্রমণ নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাং...

নিউজ ডেস্কঃ ইরানকে আক্রমণ নয়, বরং হুতিদের চ্যালেঞ্জ মোক...

image

‎জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বর...

image

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার...

নিউজ ডেস্কঃ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সরকারি কর্মস...

image

চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ও...

  • company_logo