• লিড নিউজ
  • জাতীয়

‘শেখ‌ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার রায় হতে পারে নভেম্বরে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শেখ‌ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৬টি মামলা চলমান আছে, যার মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কিছু মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ‌ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‎
‎দুদক চেয়ারম্যান বলেন, ‘টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ এছাড়াও অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুদক।
‎
‎এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে, দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই।’ তবে রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

image

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২

নিউজ ডেস্কঃ সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও ত...

image

‎দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিত...

৩

নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা প...

image

‎জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন...

৪

‎নিউজ ডেস্কঃ টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা ...

image

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অর...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গ...

  • company_logo