• রাজনীতি

‎আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে নজর রাখতে হবে সবাইকে।
‎
‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।
‎
‎নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেতো না ফ্যাসিবাদের দোসররা। সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।
‎
‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, যার সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন।
‎
‎দুদকের ভূমিকা নিয়ে তিনি বলেন, দুদক এতোটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, টাকা ফেরত আনতে পারেনি। দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo