• লিড নিউজ
  • জাতীয়

‎দূষিত শহরের তালিকার শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি শহরটির বায়ুমানে কিছুটা উন্নতির দিকে। যদিও মাঝে মাঝে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

‎এদিকে, একই সময়ে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ১৩৩। আর ৬তম অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা যার স্কোর ১৩২।

‎একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

‎২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

‎জলবায়ু-সহিষ্ণু নারীকেন্দ্রিক উদ্যোগ জোরদার করছে সরকার

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ন...

image

ইরান আক্রমণ নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাং...

নিউজ ডেস্কঃ ইরানকে আক্রমণ নয়, বরং হুতিদের চ্যালেঞ্জ মোক...

image

‎জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বর...

image

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার...

নিউজ ডেস্কঃ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সরকারি কর্মস...

image

চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ও...

  • company_logo