• জাতীয়

কেমিকেল গোডাউনে বিস্ফোরণ দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত চিকিৎসার আশ্বাস মহাপরিচালকের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি কেমিকেল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার মহাপরিচালক। 

তিনি জানান, কেমিকেল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক ওয়্যারহাউস অফিসারসহ চারজন গুরুতর দগ্ধ হন।  

তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ পুড়ে গেছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, জাতীয় বার্ন ইউনিটে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে।

তিনি আরও জানান, টঙ্গীতে ফায়ার সার্ভিসের একটি টিম এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে কী ধরনের কেমিকেল ছিল এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

মন্তব্য (০)





image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

image

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২

নিউজ ডেস্কঃ সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও ত...

image

‎দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিত...

৩

নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা প...

image

‎জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন...

৪

‎নিউজ ডেস্কঃ টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা ...

image

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অর...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গ...

  • company_logo