• রাজনীতি

‎উপদেষ্টারা টিকে আছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে: রাশেদ খান

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
‎
‎সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তুলেন।
‎
‎রাশেদ খান ব‌লেন, উপদেষ্টারা প্রোটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে। হয়তো গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে।
‎
‎গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে। একইসঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে। ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন, তাহলে কি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আসতেন? তারা না এলে পরিণতি কী হতো?
‎
‎তিনি ব‌লেন, সরকারের উপদেষ্টারা যতোবড় কথায় বলুক না কেন, তারা টিকেই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায়। আমার মাঝেমধ্যে মনে হয়, বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে। সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন, সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্যান্য অনেক দেশ স্রেফ প্রতিনিধি পাঠিয়েছে। কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবল করেছেন।
‎
‎রাশেদ খান আরও বলেন, সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির দুজন প্রতিনিধি এবং জামায়াত ও এনসিপির একজন করে প্রতিনিধি থাকায় জামায়াত-এনসিপি আপত্তি জানিয়েছে, তারা সরকার থেকে সমতা চায়! মানে নিজেদের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠিত হলে আর কোন দলের প্রয়োজন নেই! এভাবেই সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ গঠন করতে চায়।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo