ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত ৫৩ বছরে যারা এই দেশের শাসক ছিল তারা দেশকে ভাল কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি। ওদেরকে অনেকবার পরীক্ষা করেছেন, একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না বলেও মন্তব্য করেন তিনি।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পরে তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিককে ঘোষণা দেন। এতে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)