• জাতীয়

‎সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ মারা গেছেন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

‎রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। 

‎ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দীন আহমেদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২০ জুলাই সালাউদ্দীন আহমেদ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে আইন পেশায় যাত্রা শুরু করেন ১৯৮০ সালে। ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে, ২০০২ সালে তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন।

‎শিক্ষাজীবনে তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

‎এর আগে, ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইন পেশায় আসার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতাও করেছেন।

মন্তব্য (০)





image

‎১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু ‎

নিউজ ডেস্কঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে...

image

নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্...

image

‎জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার:...

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই...

image

‎জলবায়ু-সহিষ্ণু নারীকেন্দ্রিক উদ্যোগ জোরদার করছে সরকার

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ন...

image

ইরান আক্রমণ নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাং...

নিউজ ডেস্কঃ ইরানকে আক্রমণ নয়, বরং হুতিদের চ্যালেঞ্জ মোক...

  • company_logo