• রাজনীতি

‎জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই। এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে এবং গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে।
‎
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
‎
‎জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও শেখ হাসিনার জন্ম হবে। যা জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগেই গণহত্যাকারদের বিচার করতে হবে বলেও জানান তিনি।
‎
‎মিয়া গোলাম পরওয়ার বলেন, তিন দিনের কর্মসূচির প্রথমদিন আজ যেখানে মানুষের ঢল নেমেছে। আজকে বিক্ষোভ মিছিল হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্খা ছিল তা বাস্তবতায়নের চতুর্মুখী চেষ্টা করা হচ্ছে। তবে একটি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাতে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। পিআর পদ্ধতিতে হতে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে। তা না হলে সেটি হবে জনআকাঙ্খার বিরোধিতা।
‎
‎জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে। গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও হাসিনার জন্ম হবে যা জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
‎
‎কোন চাপের মধ্যে পড়েছে সরকার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আন্দোলনে নেমেছি। এটি রাজনীতির অংশ। আবারও আলোচনার টেবিলে যেতে রাজি। তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। জনগণ মানলে আপনাদের মানতে হবে। আপনারা ভয় পাচ্ছেন। কারণ এটি হলে ফ্যাসিবাদি হয়ে ওঠা সম্ভব হবে না বলেও জানান তিনি।
‎
‎মূলত- জুলাই সদন ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করছে দলটি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo