• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে: গভর্নর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমাদের কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নিতে হবে।
‎
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎ড. আহসান এইচ মনসুর বলেন, ‘জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষিখাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
‎
‎সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।তিনি বলেন, ‘দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।’
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান প্রমুখ।
‎
‎দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে ৩০০ কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদ্যোক্তা নিজেদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন। সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

image

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২

নিউজ ডেস্কঃ সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও ত...

image

‎দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিত...

৩

নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা প...

image

‎জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন...

৪

‎নিউজ ডেস্কঃ টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা ...

image

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অর...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গ...

  • company_logo