• লিড নিউজ
  • জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৬ বাংলাদেশি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অবৈধভাবে লিবিয়ায় গমন করে মানবপাচার, অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া ১৭৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (ত্রিপোলি, লিবিয়া) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএমের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন।

 

প্রত্যাবাসিত ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে পাড়ি জমানোর আশায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। সেখানে বিভিন্ন সময় তারা অপহরণ, অর্থ আদায়ের জন্য নির্যাতনসহ নানা অমানবিক পরিস্থিতির শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফেরত আসাদের উদ্দেশে বলেন, এই ভয়ংকর ও অনিশ্চিত পথ যেন আর কেউ বেছে না নেয়। তারা অনুরোধ করেন, বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশগমন থেকে বিরত থাকতে এবং মানবপাচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে।

আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত বাংলাদেশিকে নগদ ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে নিয়মিত কাজ করছে।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo