• রাজনীতি

প্রথাগত রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি ঘটতে পারে: মঈন খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধরণায় আমরা বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি আবারও ঘটতে পারে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না। সবাইকে ‘খোলা মন নিয়ে আলোচনায় বসার’ আহ্বান জানান তিনি।

সেইসঙ্গে চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন ড. মঈন। 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জ্বালানি, খাদ‍্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যবহারের নিরাপত্তা নিশ্চিতে করতে হবে। এ সময় রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দেবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo