• জাতীয়

‎শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ২য় দিনের সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ২য় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ। সাক্ষ্যগ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দিবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম।
‎
‎বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। গতকাল সোমবার দিনভর তার সাক্ষ্যগ্রহণ চলে। এ সময়, তিনি বলেন ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পিছনে ভারত ও সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ভূমিকা তুলে ধরেন।
‎
‎এছাড়াও বিডিআর হত্যাকাণ্ড, শাপল চত্বর গণহত্যা, অবৈধ নির্বাচনের বর্ণনা দেন। তুলে ধরেন শেখ হাসিনাকে লিস্ট বানাতে কারা সহযোগিতা করেছেন। এদের মধ্যে বিচারপতি, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করেন।
‎
‎শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার সাক্ষ্যগ্রহণ একেবারে শেষ পর্যায়ে। আর দু-একজনের সাক্ষ্যগ্রহণ শেষে, মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...

image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

২

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৪

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৫

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

  • company_logo