• অর্থনীতি

একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে। সোমবার কিনেছে ৩৫ কোটি ৩০ লাখ ডলার। বাজারের চেয়ে বেশি দামে এসব ডলার কেনা হয়েছে।  এদিন আন্তঃব্যাংকে ডলারের গড় দাম ছিল ১২১ টাকা ৭০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনেছে ১২১ টাকা ৭৫ পয়সা দামে।

আন্তঃব্যাংকে সোমবার সর্বনিম্ন ১২১ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১২১ টাকা ৭৩ পয়সা দরে প্রতি ডলার বেচাকেনা হয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছে প্রতি ডলার বিক্রি করেছে সর্বনিম্ন ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৯৫ পয়সা দরে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কিনেছে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার।

বাজারের ডলারের প্রবাহ বাড়ায় এর দাম কমে যাচ্ছে। সর্বনিম্ম ১২১ টাকার নীচে নেমে গিয়েছিল এর দাম। ডলারের দাম কমলে রপ্তানি আয় ও রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন আশংকায় কেন্দ্রীয় ব্যাংক এর দাম ধরে রাখতে চাচ্ছে। যে কারণে বাজারের চেয়ে বেশি দাম দিয়ে ডলার কিনছে।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo