• লিড নিউজ
  • অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সক্ষমতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাণিজ্য সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর। এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।

সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকের সময় ডেরেক লো এ আগ্রহের কথা জানান। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সঙ্গে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে সিঙ্গাপুর।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে নিজেদের পাশাপাশি অন্যান্য দেশেও সেবা দেওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর অনুকরণীয়। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তাই উভয় দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে। 

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo