• লাইফস্টাইল

চোখের চাপ কমাবেন কীভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  রীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্ন প্রয়োজন। অথচ ঘুম ছাড়া চোখের বিশ্রাম হয় না বললেই চলে। এতে চোখের উপর চাপ পড়ে। চোখের চাপ কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

২০-২০-২০ সূত্র

প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তু বা স্থানের দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এটি চোখের পেশির চাপ কমাতে ভূমিকা রাখে। 
চোখের পলক ফেলা : মাঝেমধ্যে উচ্ছাকৃতভাবে চোখের পলক ফেলুন। এতে চোখ আর্দ্র থাকবে। চোখের শুষ্কতা দূর হবে। এই অভ্যাস দৃষ্টি ঝাপসা হওয়া রোধ করে। 

খাবার 

বিভিন্ন ধরনের খাবার যেমন-পালং শাক,ভুট্টা, পেঁপে ইত্যাদি দৃষ্টি সমস্যা দূর করতে সাহায্য করে। 
বিশ্রাম : মাঝে মাঝে কিছুক্ষণ চোখ বন্ধ করে লাকুন। চোখের উপর হালকা গরম কাপড় রাখলে রক্ত সঞ্চালন উন্নত হয়। 
ঘরের আলো

ঘরে তীব্র আলো ব্যবহার এড়িয়ে চলুন। এর বদলে মৃদু আলো ব্যবহার করুন। 

স্ক্রিন ব্যবহারের সতর্কতা

আজকাল আমাদের বেশিরভাগ সময় কাটে স্ক্রিন ব্যবহারে। এতে চোখের উপর চাপ পড়ে। স্ক্রিনগুলো হাতের দূরত্বে এবং চোখের লেভেলের সামান্য নিচে রাখলে আলো সরাসরি চোখে পড়া কমে। 

বাইরে সময় কাটান

প্রতিদিন ২০ মিনিট বাইরে সময় কাটানোর চেষ্টা করুন। এ সময় চোখকে বিভিন্ন দূরত্বে ফোকাস করুন। তাহলে চোখের উপর চাপ কমবে। 

 

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo