• জাতীয়

‎নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ শুরু

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের সামগ্রী কেনাকাটা ও সরবরাহ শুরু হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে (ইসি)। 
‎
‎কয়েকমাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকেই অন্তত ছয়টি সামগ্রী ধাপে ধাপে এনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। গত ১১ সেপ্টেম্বরও কয়েকটি চালান এসেছে। সবশেষ রোববারও (১৪ সেপ্টেম্বর) কিছু সামগ্রী নির্বাচন কমিশনে পৌঁছেছে বলে জানা গেছে।
‎
‎নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হোসিয়ান ব্যাগ, ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরববাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে। ধাপে ধাপে অন্যগুলোও আসছে।
‎
‎এরই মধ্যে কেনাকাটা ও সরবরাহ শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে রয়েছে— লাল গালা; যার ২৩ হাজার কেজি চাহিদার এক চতুর্থাংশ পৌঁছে গেছে। স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক চাহিদার পাঁচ লাখ সরবরাহ শুরু হয়েছে। ৮ লাখ ৪০ হাজার দাফতরিক সিলের চাহিদা রয়েছে; এর পাঁচ লাখ সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ হয়েছে। মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ শুরু হয়েছে। 
‎
‎এছাড়া ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ চাহিদার সব সরবরাহ হয়েছে। একইসেঙ্গ এক লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগও চাহিদার সব সরবরাহ হয়েছে।
‎
‎সেইসঙ্গে ব্রাস সিলের ১ লাখ ১৫ হাজার চাহিদা রয়েছে। তবে, রিটেন্ডার হওয়ায় বিলম্ব হচ্ছে বলে জানা যায়। ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগের ক্ষেত্রেও রিটেন্ডার হওয়ায় সরবরাহ শুরু হয়নি।
‎
‎এদিকে সার্বিক অগ্রগতি তুলে ধরে আগস্টের শুরুতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারসেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে পাওয়া যাবে।
‎
‎ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের সামগ্রীর অধিকাংশই নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। কিছু মনোহরি জিনিস রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবে সংগ্রহও করতে হয়। ভোট সামনে রেখে সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত– প্রতিটি কেন্দ্র ও বুথেরে জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে। আসনভিত্তিক ভোটার, ভোটকেন্দ্র ও সামগ্রিক প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার পর আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে তা বিতরণে যাবে। আর ব্যালট পেপারসহ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় সব সরঞ্জাম।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...

image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

২

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৪

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৫

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

  • company_logo