• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকাল ৫টা ১১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলিতে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় এ কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটও। আজ বিকাল ৫টা ১৩ মিনিটের সময় এ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই সময়ে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককে পোস্ট দিতে দেখা যায়।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo