• জাতীয়

ওয়ানস্টপ সার্ভিসেই হবে বাণিজ্যিক ভূমি নিবন্ধন: বিডা চেয়ারম্যান

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন বিডার ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎আশিক চৌধুরী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না। এজন্য বিডার সব কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবাগ্রহীতাদের আগ্রহ কম হওয়ায় এ বিষয়ে আরও সচেতনতা বাড়াতে হবে।

‎আগামী দেড় বছরের মধ্যে উদ্যোক্তারা এক প্লাটফর্মে ব্যবসা-বাণিজ্যের সব সেবা পাবেন জানিয়ে তিনি বলেন,  চলতি বছরেই নেয়া হবে পাইলট প্রকল্প। ১৬ ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন শতভাগ অনলাইনে চালু করা হবে।

‎এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদফতরের ৫ টি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মের আওতায় এ নিয়ে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা সার্ভারে যুক্ত হলো। যার মাধ্যমে বিনিয়োগকারীরা ভূমি নিবন্ধন এবং লাইসেন্স প্রদানসহ নানা সেবা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবেন।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo