• লিড নিউজ
  • শিক্ষা

‎চাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ২৭ হাজার ৬৩৪ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎
‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চবির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন।
‎
‎এতে উল্লেখ করা হয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন নেওয়া যাবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
‎
‎এতে আরও বলা হয়েছে, চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা দেওয়া সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo