• রাজনীতি

‎অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন, যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে। কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে।
‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভায় দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।
‎
‎অর্ন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
‎
‎তিনি অভিযোগ করেছেন, অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে। মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী যারা অবস্থান নেবে, তাদের ভালো হিসেবে চিত্রিত করছে।
‎
‎জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে, এমন কথা বলেন জি এম কাদের।

মন্তব্য (০)





image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

১

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

২

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৩

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৪

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

  • company_logo