• রাজনীতি

‎দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে: গয়েশ্বর

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
‎
‎শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎গয়েশ্বর বলেন, রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্রের পথে না রাখা গেলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দিগুণ হবে। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে।
‎
‎তিনি বলেন, মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেশতে আর না থাকলে আপনি দোজখে যাইবেন। অথচ, আর নিজেরা বেহেশতে যাইব কিনা সেই কথা তারা জানে না। সেজন্য আমি বলব, দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে।
‎
‎বিএনপির এই নেতা বলেন, এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা (সাম্প্রদায়িক শক্তি) হতে দেবেন না, ওরা করতে দেবেন না।
‎
‎গয়েশ্বর বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করে। ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে কারণে ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই।
‎
‎পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ভাই, আমি তো এত লেখাপড়া জানি না তাই পিআর বুঝিও না। এই পিআরটা কোথায় থেকে আসতেছে বুঝি না। এখন বুঝতেছি-শুনতেছি যে নেপালে আছে। এই পিআরের ব্যবস্থাটা এরকম যে, সকালে প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo