• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরমান (২৭)। তিনি একই এলাকার বাসিন্দা মুবিন আলমের পুত্র।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, ভোরে নিয়মিত টহলের সময় আরমানকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন— মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, আটককৃত আরমান দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিল। তবে যৌথ বাহিনীর তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।

আটককৃত আরমানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo