• সমগ্র বাংলা

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় সাতকানিয়ায় একজন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবক হলেন আরকান চৌধুরী (২৫)। তিনি সাতকানিয়ার ৪নং কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাঞ্চনা মনুফকিরহাট এলাকার জাফর চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ জাকির হোসেন ও মাতা মনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে প্রায় ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে (১৩ সেপ্টেম্বর) আরকান চৌধুরীকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাতকানিয়া থানার এক কর্মকর্তা জানান, “গ্রামীণ ব্যাংকের টাকার ছিনতাই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৪

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

  • company_logo