• রাজনীতি

‎জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হবে না: ফুয়াদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত না করে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।
‎
‎শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
‎
‎জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পর আরও ৫ বছর অপেক্ষা করতে দেশের ছাত্র জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি।
‎
‎সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি।
‎
‎বক্তব্যের শুরুতে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-৩ এর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন ফুয়াদ। নির্বাচনি এলাকার উন্নয়নে তার করা বিভিন্ন কর্মকাণ্ডেরও বর্ণনা দেন তিনি।
‎
‎জাতীয় রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপিসহ আরও কয়েকটি বড় রাজনৈতিক দল। এ নির্বাচনে মূলত. রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে। চাঁদাবাজি মাস্তানী দখল সন্ত্রাসের পরাজয় ঘটেছে। বর্তমান প্রজন্মের এই মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যত বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে।
‎
‎জুলাই সনদ প্রশ্নে তিনি বলেন, কিছু কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে, আমার প্রশ্ন, দেশ এখন কি সংবিধান অনুযায়ী চলছে? এরই মধ্যে সংবিধানের অন্তত. ৫০টি ধারা লঙ্ঘন করা হয়েছে। তখন তারা কেন সংবিধানের কথা বলেনি? প্রয়োজনে জাতীয় সরকার কিংবা হ্যাঁ-না ভোট দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর জাতীয় নির্বাচন হতে হবে। তা নাহলে আমরা কোনো নির্বাচন মানবো না।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo