• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে শিশুদের জন্য দু’মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য দু'মাস ব্যাপি সাতার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পুকুরে এ প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর প্রশিক্ষক মোঃ আনিসুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় শিশুদের নিয়ে আসা অভিভাবকরা জানান, অত্যান্ত ভাল উদ্যোগ প্রশাসনের। জেলা শহরের বেশকয়েকটি স্থানে সুইমিং রয়েছে। তবে সেখানে শিশুদের সাতার শেখানো হয় না। প্রশাসনের উদ্যোগে দুমাস ব্যাপি সাতার প্রশিক্ষন যা বাড়তি পাওয়া। এ ধরনের ব্যতিক্রম উদ্যোগে দারুনভাবে নিয়েছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, সাতার না জানার কারনে শিশুদের অকাল মৃত্যু হয় যা অনাকাঙ্খিত ও দুঃখজনক। প্রায় সময় আমরা এমন দুর্ঘটনার খবর পাই। যা কাম্য নয়। তাই শিশুরা যেনো প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শিখতে পারে সেই ব্যবস্থা করা। এতে সবার উপকারে আসবে। প্রয়োজনে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সাতার প্রশিক্ষনে জেলার প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী শিশু অংশ নেয়। সপ্তাহে শুক্রবার ও শনিবার দুদিন প্রশিক্ষন দেয়া হবে। চলবে দুমাস পর্যন্ত।

মন্তব্য (০)





image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৪

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

  • company_logo