• লাইফস্টাইল

স্বাদের বাইরে মশলাদার খাবারেও আছে স্বাস্থ্যগুণ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অনেকেই ঝাল খাবারের স্বাদ উপভোগ করেন, তবে মরিচের উপকারিতা শুধু ঝালেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, নিয়মিত ঝাল খাবার, বিশেষত মরিচ খাওয়ার অভ্যাস হৃদরোগ প্রতিরোধ, বিপাকক্রিয়া সক্রিয়করণ এবং পরিপাকতন্ত্রের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

প্রচলিত ধারণা এবং সাম্প্রতিক ক্লিনিক্যাল গবেষণা বলছে, ঝাল খাবার প্রদাহনাশক কার্যকারিতা, হৃদযন্ত্রের সুরক্ষা ও হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এ সব কিছুর মূল উপাদান হলো ক্যাপসাইসিন যা মরিচের ঝালের জন্য দায়ী। 

২০২০ সালের এক মেটা-বিশ্লেষণে দেখা যায়, নিয়মিত মরিচ খাওয়া ব্যক্তিরা যারা মরিচ খান না, তাদের তুলনায় অকালমৃত্যুর ঝুঁকি ২৫ শতাংশ কম। গবেষণায় আরও বলা হয়েছে, মরিচ খাওয়ার অভ্যাস হৃদ্রোগ, ক্যানসার ও শ্বাসযন্ত্রের জটিলতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, শরীরের বিপাকক্রিয়া ও প্রদাহ নিয়ন্ত্রণে ক্যাপসাইসিনের ভূমিকা এ উপকারের মূল কারণ।

ক্যাপসাইসিন শরীরের টিআরপিভি১ (TRPV1) নামের একটি রিসেপ্টর সক্রিয় করে, যা চর্বি বিপাক ও ক্ষুধা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এতে শরীরে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, যা ক্যালরি পোড়াতে ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। একাধিক গবেষণা বলছে, ক্যাপসাইসিন বিপাকক্রিয়া, অন্ত্রের জীবাণু ও প্রদাহের ওপর ইতিবাচক প্রভাব ফেলে যা হৃদরোগ, মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের জন্য উপকারী। 

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo